মালদা

ভিন রাজ্যে থেকে বাড়ি ফেরার পথে ট্রেন থেকে পরেও অল্পের জন্য প্রানে বাঁচল এক শ্রমিক

ভিন রাজ্যে থেকে কাজ করে বাড়ি ফেরার পথে অল্পের জন্য প্রানে বাঁচল এক শ্রমিক। জানা যায়, দিল্লি থেকে কাজ করে আপ ব্রহ্মপুত্র মেলে ট্রেনে করে বাড়ি ফিরছিল এম ডি আসাত(২৭)। তার বাড়ি কুচবিহার। সে প্রায় চার বছর আগে দিল্লি চলে যায় কাজের জন্য। চার বছর পর বাড়ি ফিরছিল সে। আর পথে তার সাথে ঘটে এই দুর্ঘটনা। এদিন ঘটনাটি ঘটেছে খালতিপুর চামা গ্রাম সংলগ্ন এলাকায়। আচমকায় ট্রেন থেকে পরে যায় এম ডি আসাত। গুরুত্বর আহত হয় সে। তার পুরো শরীরে ক্ষতর চিহ্ন রয়েছে এবং মাথায় গুরুত্বর আঘাত লাগে। এরপর তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। বর্তমানে সে মালদা মেডিক্যালেই চিকিৎসাধীন।